দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে প্রথম দিনে ২ হাজার ৫৯৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রাকিবুল ইসলাম জানান, পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ১ লাখ ৯০ হাজার ২৪ পরীক্ষার্থী মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী উপস্থিত ও ২ হাজার ৫৯৮ জন অনুপস্থিত ছিল। কোথাও কোন গোলযোগ বা বহিষ্কার হয়নি।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৪৪৯ জন, গাইবান্ধায় ৪৩১, নীলফামারীতে ২৪১, কুড়িগ্রামে ৩৮০, লালমনিরহাটে ১৭৯, দিনাজপুরে ৫১৯, ঠাকুরগাঁয়ে ২৯৬ ও পঞ্চগড় জেলায় ১০৩ জন রয়েছেন।