বিনোদন ডেস্ক : অবশেষে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী পাওলি দাম। ঢাকায় তিনি অংশ নেবেন হাসিবুর রেজার সত্তা ছবির শুটিংয়ে। ১৫ নভেম্বর দুপুরে ঢাকায় আসবেন বলে জানা গেছে।
এ বিষয়ে ফেসবুকে পাওলি জানিয়েছেন, ‘আমাদের আদি নিবাস বাংলাদেশের ফরিদপুরে। তাই বাংলাদেশের প্রতি আলাদা একটা ভালো লাগা সব সময় কাজ করে। মনের মানুষ ছবিটির পর বাংলাদেশের অনেক পরিচালকই অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। সত্তা ছবির গল্পটি প্রথমবার শুনেই ভালো লেগেছে। অবশেষে কাজটি শুরু করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’
২০১০ সালে গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন পাওলি ।