দিনাজপুর প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশের উন্নয়নকে গতিশীল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। প্রতিষ্ঠিত হতো না দেশের গনতন্ত্র। তিনি ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় সুশিক্ষিত করে দেশের কল্যাণে নিয়োজিত করার আহবান জানান।
তিনি শুক্রবার রাতে দিনাজপুর সার্কিট হাউজে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় মূখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি হাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মশিউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার উপদেষ্টা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহমেদ হোসেন, পরিষদের জেলা শাখার উপদেষ্টা শিরিন ইসলাম, সহ-সভাপতি প্রফেসর ড. ত্রিপতী সিকদার, আবুল কালাম আজাদ, নুরছাবা বেগম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরাইশি দুলাল, মহিলা সম্পাদিকা প্রভাষক হাসিনা আক্তার শিউলী প্রমুখ। মতবিনিময় সভায় জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আইন সম্পাদক এ্যাড. মাহবুব হাসান চৌধুরী লিটন, পঞ্চগড় সিভিল সার্জন ডা. আহাদ আলী, দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান, পরিষদের সদস্য সামসুল হক, রেজাউল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাশেম, খায়রুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও হাবিপ্রবি’র ভিসি প্রফেসর মো. রুহুল আমিনকে ফুলের শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার সদস্যবৃন্দসহ।
দিনাজপুরে আন্তর্জাতিক রেডিওলোজি দিবস পালিত
সারা দেশের ন্যায় দিনাজপুরে আন্তর্জাতিক রেডিওলোজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দিনাজপুর ডায়াবেটিক সমিতি ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি’র (ডিএডি-আইএমটি) রেডিওলোজি বিভাগের উদ্যোগে ইনস্টিটিউটের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি এ্যাড. মোঃ আব্দুল লতিফ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. মাহবুব হাসান চৌধুরী লিটন, মকসেদ আলী মঙ্গলীয়া, দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ও ইনস্টিটিউটের শিক্ষক ডা. ডি সি রায়, ইনস্টিটিউটের শিক্ষক মাসুদা হাসিন, ডা. নাজমা আক্তার, ছাত্র মোঃ দুলাল হোসেন, মাদব চন্দ্র রায়, ছাত্রী পপি ইয়াসমিন প্রমূখ।
এর আগে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ করে। র্যালি ও আলোচনা সভায় দিনাজপুর ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি এ্যাড. মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু, কার্যনির্বাহী কমিটির সদস্য মকসেদ আলী মঙ্গলীয়া, এ্যাড. মোঃ শফিকুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের সহকারী পরিচালক হুমায়ূন কাদিরসহ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।