• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে আগুনে দগ্ধ দু’ভাই-বোনের মৃত্যু

Deathচাঁদপুর প্রতিনিধি: খেলতে গিয়ে আগুন দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই ভাই-বোনের। ঘটনাটি ঘটেছে শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। নিহত দু’ভাই বোন হলো আফরিন (৯) ও আল আমিন (৩)। তারা ওই গ্রামের সৌদি প্রবাসী  মো. আলমগীর হোসেনের পুত্র। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দুই ভাই-বোনের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, আফরিন ও আল আমিন নামের দুই ভাই বোন শনিবার সকালে মায়ের সাথে পাশবর্তী মামা মাঈনুদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়িতে মামা মাঈনুদ্দিনের আধাপাকা বাড়ির বার্নিসের কাজ চলছিল। এ সময় শিশু আফরিন ও আল আমিন খেলা করার সময় শনিবার দুপুর ১২টায় বার্নিসের উপকরণে ম্যাচ দিয়ে আগুন ধরায়। এতে তাদের শরীরের জামা-কাপড়ে আগুন ধরে গেলে তারা আহত হয়। পরে তাদের গুরুতর অবস্থায় চাঁদপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমান বলেন, অগ্নিদগ্ধে আহত দুই ভাই-বোন শনিবার বিকেল সাড়ে ৩টায় মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ