• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে দুই ছিনতাইকারী আটক

Arrestরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ আর কে রোডে ছিনতাইয়ের ঘটনায় দু’যুবককে আটক করেছে। এ ঘটনায় রাজারহাট থানায় ৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিনাই ইউপি’র মীরেরবাড়ী ঝাড়খোলা এলাকা সংলগ্ন আরকে রোডে ছিনতাই করার সময় এলাকাবাসী ও কমিউনিটি পুলিশের সহায়তায় ছিনতাইকারী দলের দু’যুবককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় অপর দু’ছিনতাইকারী পালিয়ে যায। আটককৃতরা হলো-লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ছাদেক নগর এলাকার মৃত বনিজ উদ্দিনের পুত্র নূর হোসেন (২৩) ও একই এলাকার মনছের আলীর পুত্র সাজ্জাদ হোসেন (২২)। এ ঘটনায় রাজারহাট থানায় ৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-০৮। এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ওই সংঘবদ্ধ চক্রটি রাজারহাট উপজেলার সীমানায় আরকে রোডে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিল। ছিনতাইয়ের ঘটনায় ৪ আসামিই লালমনিরহাট সদর থানার হওয়ায় বাকী দু’জনকে গ্রেপ্তার করতে লালমনিরহাট সদর থানা পুলিশের সমন্বয়ে যৌথ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ