দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপির দু’গ্রুপ পৃথক পৃথক বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ করে দলটি। রবিবার সকালে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টুর নেতৃত্বে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এই মিছিলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, পৌর বিএনপির সহ-সভাপতি সিরাজ আলী সরকার, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি রুহুল আমিন, পৌর মহিলাদরের আহবায়ক শাহিন সুলতানা বিউটিসহ যুবদল, মহিলাদল, তাতীদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
অপরদিকে বিকেল সাড়ে ৩টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এই মিছিলে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা, যুগ্ম সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান শৈবাল, জেলা প্রথম যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, জেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আবায়ক শাহ জালাল রোজ, পৌর বিএনপি নেতা শেখ শামিম, আজহারুল ইসলাম দুলু, মাহবুব হাসান হিরা, নুর এ আলম, জেলা যুবদলের সদস্য মুখলেসুর রহমান বাবু, কাজী শফিকুল, শাবান, পৌর কৃষকদলের আহবায়ক আলী আকবর, কৃষখদল নেতা বেলাল, সেলিম, কাদের, আতিক, নজু, নুরল বিডিআর, যুবদল নেতা রানা, রবিউল ইসলাম শামিম, সুমন, জুয়েল, রায়হান আলী খান তাজ, ছাত্রদল নেতা রেজা, আরিফ, স্বপন, পলাশ, ঘুমন, বাস্তুহারা দল নেতা সাব্বির হোসেন, জিয়াউর রহমান জিয়া, আফজাল হোসেন মুরাদ, আব্দুস সামাদ, আনোয়ার হোসেন রতন, রেজাউল ইসলাম রেজা, পৌর বিএনপির অধিকাংশ নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, বাস্তুহারা দল, তরুন প্রজন্মের আহবায়ক হাজী মনিসহ বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, বিএনপি প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু ঢাকা মহানগর পুলিশের অনুমোদন না পাওয়ায় ৯ নভেম্বর দেশব্যাপী এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে।