• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাহামায় বিমান দুর্ঘটনায় মাইলেসসহ ৯ আরোহী নিহত

Unআন্তর্জাতিক ডেস্ক : বাহামায় বিমান দুর্ঘটনায় নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের তালিকায় জনপ্রিয় লেখক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, ব্যাবসায়ী ও খ্রিস্টান নেতা ড. মাইলেস মুনরয় এবং তার স্ত্রী মিসেস রুথ মুনরয় রয়েছেন।

বাহামা সরকার জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল পাঁচটার দিকে গ্রান্ড বাহামা দ্বীপের ফ্রিপোর্টে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। লেয়ার ৩৬ এক্সিকিউটিভ জেটটি রাজধানী নাসাউ থেকে ছেড়ে এসেছিল।

বাহামার পরিবহন এবং বিমান মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় বিমানটি ধ্বংস হয়ে গেছে এবং আরোহীদের কেউ বেঁচে নেই।

তাৎক্ষণিকভাবে বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল বলে খবর পাওয়া গেছে। বিমান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সোমবার থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি। তবে এ ঘটনায় প্রখ্যাত লেখক এবং বক্তা ড. মাইলেস মুনরয় সস্ত্রীক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খ্রিস্টান নেতাদের এক সম্মেলনে যোগ দিতে তিনি গ্রান্ড বাহামা দ্বীপে যাচ্ছিলেন। ওই অনুষ্ঠানের আয়োজকও ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ