• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাট হাসপাতালে রোগীর উপর হামলা: তদন্ত কমিটি গঠন

kurigramরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত রোগী জাহেরুল ইসলাম (৩৫) হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষরা হাসপাতালে গিয়ে আবারও তার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় জাহেরুল ইসলামের বড় ভাই আবুল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ কে কে পালের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল এ ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপি’র জয়দেব মালসাবাড়ী এলাকার আব্দুল আউয়ালের পুত্র জাহেরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী মো. বাচ্চার উদ্দিনের পুত্র আব্দুল সালামগংদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩১-১০-১৪ ইং  সকাল ৬টার দিকে বাক-বিতন্ডার এক পর্যায়ে আব্দুস সালাম জাহেরুলের উপর হামলা করে আহত করে। ওইদিন তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে খবর পেয়ে আ. ছালাম গংরা সকাল ৭টার দিকে হাসপাতালে গিয়ে পুনরায় মারপিট করে পালিয়ে যায়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত রোগীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় পরদিন জাহেরুলের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ৬ জনের নামে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তাং-০১-১১-১৪ ইং। এ বিষয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. কে কে পাল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের প্রেক্ষিতে ডা. মো. শহিদুল্লাহ, এম,ও কে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন পূর্বক এক সপ্তাহের মধ্যে তদন্ত কাজ শেষ করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ