• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জ বাঁশপুকুরিয়া বিএম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ

Oniomপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার বাঁশপুকুরিয়া এসএসসি (ভকেশনাল) ইনস্টিটিউট এন্ড বিএম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের বিরুদ্ধে স্বাক্ষর জালসহ নানা অনিয়মের অভিযোগ মিলেছে। এ ঘটনায় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগন ওই কলেজের সভাপতির বরাবরে অভিযোগ দাখিল করেছে। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রনালয়ের শাঃ ১৬ কারিগরি-২ হতে তার উচ্চতর স্কেল প্রদান না করার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বরাবরে পত্র প্রেরন করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বাঁশপুকুরিয়ার এসএসসি (ভকেশনাল) ইনস্টিটিউট এন্ড বিএম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ মোঃ গোলাম রসুল রানা দির্ঘ দিন ধরে পকেট কমিটি দিয়ে নিজের ইচ্ছে মত ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। পরবর্তীতে ওই কলেজে নুতন কমিটি আসায় তার অনিয়ম দূর্ণীতির সকল গোপনীয় তথ্য ফাঁস হয়ে পড়ে। ওই কমিটির একটি সূত্র জানায়, অধ্যক্ষ বিভিন্ন সময়ে মিটিংয়ে আংশিক এজেন্ডা উল্লেখ করে রেজুলেশনের কিছু জায়গা ফাঁকা রেখে সুকৌশলে পরিচালনা কমিটির সহি স্বাক্ষর গ্রহন করেন। পরবর্তী সভার তারিখ ও সময় নির্ধারন হলেও ওই কলেজের অধ্যক্ষ ঘরে বসে রেজুলেশন তৈরি করে পরিচালনা কমিটির স্বাক্ষর জাল করে সভাপতির নিকট থেকে ওই রেজুলেশন অনুমদোন করে নেয়। অভিযোগে উল্লেখ করেন বিগত ৬৭তম সভার রেজুলেশনে ওই কলেজে ২জন সহকারী শিক্ষক ব্যাতীত অন্য সদস্যগনের স্বাক্ষর জাল করা হয়েছে। এছাড়াও ওই অধ্যক্ষের বিরূদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্ণীতির অভিযোগ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলামের নিকট গত ২১/১০/১৪ইং তারিখে ওই কলেজের পরিচালনা কমিটির অন্য সদস্যগন লিখিত অভিযোগ পত্র দাখিল করেছে।
এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম রসুল রানার সঙ্গে তার মুঠোফোন ০১৭১৭৩৭৪৭৫৮ নম্বরে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন প্রকার মন্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন। অপর দিকে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলামের মুঠো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি এ প্রতিনিধির ফোন রিসিভ করেননি।
এদিকে ওই অধ্যক্ষের উচ্চতর স্কেলের বেতন গ্রহনের জন্য আবেদন করলে গত ১৫/১০/১৪ইং তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের শাঃ ১৬ (কারিগরি -২) এর উপ সচিব মোঃ তাজুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে ওই অধ্যক্ষের উচ্চতর স্কেলে বেতন প্রদান না করার জন্য কারিগারি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে পত্র প্রেরন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ