দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে গুলিভর্তি পিস্তলসহ কবির হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কবির উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন গ্রামের মোঃ আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কবিরে ঘরে লুকিয়ে রাখা অবস্থায় এক রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই সরকার জানান, উদ্ধারকৃত পিস্তলটি দেশীয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কবির হোসেনকে আটক করা হয়েছে।