রংপুর : রংপুর মহানগরীর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান (৩৫) খুনের ঘটনায় মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, তার ভাগনে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা হয়েছে। ইমরানের ছোট ভাই বিপ্লব বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, নিহত ইমরানের ছোট ভাই বিপ্লব বাদি হয়ে মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় এক নম্বর আসামী করা হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, পিক আপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রনি, রিপন, শাহরুল, দুলালসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
প্রসঙ্গত: সোমবার রাত দু’টায় ইমরানকে দুর্বৃত্তরা নগরীর সাতমাথায় বেধড়ক কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর সাড়ে চারটায় ইমরান মারা যায়।