• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুঃস্থদের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

Nilphamari Pic 1সিসি নিউজ: ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে নীলফামারী জেলা আওয়ামী যুবলীগ। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্দ্ধনের নেতৃত্ব একটি বর্ণাঢ্য আনন্দো শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামণে যুব সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপীর সভাপতিত্বে  যুব সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের মানুষ নিরাপদে থাকে, শান্তিতে বসবাস করে। আর বিএিনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় দিনযাপন করে।
কারণ এরা দেশের জনগণের জন্য রাজনীতি করেনা এরা রাজনীতি করে যারা আমাদের মা-বোন-ভাইকে হত্যা করেছে সেই সকল যুদ্ধাপরাধীদের জন্য। এখনও তারা মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে এবং এদের বিচার ঠেকাতে এখনও মরিয়া হয়ে রয়েছে এই বিএনপি। তবে তারা যতই জালাওপোড়াও করুক আমরা ভয় পাইনা। কারন আমাদের পাশে দেশের মানুষ সবসময় ছিল এখনো আছে।
যুবসমাবেশ শেষে সেখানে সহস্রাধিক দরিদ্র ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জেলা যুবলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ