• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিতের ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস

image_106278_0খেলাধুলা ডেস্ক: ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির পাশাপাশি গড়লেন ২৫০ রানের অবিশ্বাস্য নজির।

বৃহস্পতিবার বিশ্বক্রিকেট এই অতিমানবীয় নজির দেখল ভারতের কলকাতার ইডেন গার্ডেনে। ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ রানের মাইলফলক ছুঁলেন। সেখানেই শেষ নয়,  শ্রীলঙ্কার বিপক্ষে তার এই অতিমানবীয় ইনিংসটি থামে ২৬৪ রানে গিয়ে। এর আগেই অবশ্য এই ডানহাতি ব্যাটসম্যানের নামের পাশে লেখা গেছে ওয়ানডেতে দুটি ডাবল সেঞ্চুরির মালিকানা।

বেশ কয়েকটি রেকর্ড করা রোহিতের মহাকাব্যিক ইনিংসটি শেষ হয় ৫০তম ওভারের শেষ বলে।কুলাসেকারার বলে আউট হওয়ার আগে রোহিত খেলেন ১৭৩ বল। তাতে ২৬৪  রানের দানবীয় ইনিংসটি সেজে ওঠে ৯টি ছক্কা ও ৩৩ চারের মারে।

রোহিতের এই কীর্তির পথচলা দেখুন। যতই সময় গড়িয়েছে ততই মারমুখী হয়েছে তার ব্যাট। প্রথম হাফ সেঞ্চুরি এসেছে যেখানে ৭২ বলে, শেষ হাফ সেঞ্চুরি করেছেন মাত্র ১৫ বলে।

দ্বিতীয় হাফ সেঞ্চুরি আসে ২৮ বলে। অর্থাৎ, তিনি প্রথম সেঞ্চুরি করেন ঠিক ১০০ বল খেলে। পরের ৫০ রান আসে আরো কম মাত্র ২৫ বলে। ১২৫ বলে ১৫০ রান করা এই ভারতীয় ওপেনার ১৫১ বলে তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন। সেখান থেকে ২৫০ রানের ম্যাজিক ফিগারে যেতে রোহিত খেলেন মাত্র ১৫ বল! ১৬৬ বলে ২৫০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ওয়ানডের ইতিহাসে দুটি ডাবল সেঞ্চুরির একমাত্র মালিক রোহিতের প্রথম ডাবল সেঞ্চুরিটি আসে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৫৮ বলে ২০৯ রান।

ওয়ানডেতে  ডাবল  সেঞ্চুরির মালিক আছেন আর মাত্র দুজন। তারা হলেন রোহিতেরই স্বদেশী  শচিন  টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। ২০১০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে শচিনের ওয়ানডে ডাবল সেঞ্চুরিটি কাঁটায় কাঁটায় ২০০ রানের।  ভারতের গোয়ালিয়রে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আর  শেবাগের ডাবল সেঞ্চুরিটি আসে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের ইন্দুরে অনুষ্ঠিত ওই ম্যাচে শেবাগের ব্যাট থেকে আসে ২১৯ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ