আন্তর্জাতিক ডেস্ক: বৃটিশ জিহাদিদের ভিসা যেকোনো সময় জব্দ করার আইন করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একই সঙ্গে বাইরে অবস্থান করা বৃটিশ জিহাদিদের দেশেও প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি।
জি-২০ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া সফররত বৃটেন প্রধানমন্ত্রী দেশটির সংসদে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন।
ক্যামেরন বলেন, “আমরা খুব কমম সময়ের মধ্যে নুতন সন্ত্রাসবিরোধী আইন পাস করতে যাচ্ছি। আমাদের এ অবস্থান থেকে কিছু বের হয়ে আসার সুযোগ নেই।”
তিনি বলেন, “নতুন এ আইনে বিমান বন্দরে ভিসা জব্দের ক্ষমতা দেয়া হবে পুলিশকে। তারা যেকোনো সন্দেহভাজনকে আটকাতে পারবে। এছাড়া নিয়ম না মানলে বৃটিশ নাগরিকদেরও দেশে আসতে দেয়া হবে না।”
ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের সঙ্গে জিহাদে যোগ দিয়েছে বৃটেনের প্রায় ৫০০ নাগরিক।–আল-জাজিরা।