• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ধরলা সেতু নির্মান কাজ দ্রুত চলছে

Dharlla Photo=13ফুলবাড়ী, (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাটে ধরলা নদীর উপর ৯৫০ মিটার পিসি গার্ডার সেতু নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেতুটি নির্মানের জন্য সিমপ্লেক্স এবং নাভানা কনষ্ট্রাকশন গ্রুপের সাথে যৌথভাবে চুক্তি সম্পাদিত হয় ১০/০৪/২০১৪ ইং তারিখে। নদী শাসন, এ্যাপ্রোচ রোড নির্মাণ ও মূল সেতুর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৯২ কোটি টাকা। সে অনুযয়ী উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান চলতি বছরের মে মাসের ১ম সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে। কুড়িগ্রাম ও ফুলবাড়ী এলজিইডির তত্ত্বাবধানে সেতুটির ৪৬ মিটার গভীর  দুইটি টেষ্ট পাইলের মধ্যে একটির কাজ সম্পন্ন হয়েছে। অন্যটি সহ এ্যাপ্রোচ সড়ক নির্মানের জন্য সোনাইকাজী প্রাথমিক বিদ্যালয়ের নিকট থেকে আছিয়ার বাজার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন বাধের দুই পাশের ঘরবাড়ী সরানোর কাজ চলছে। কর্মকর্তা কর্মচারীর থাকার জন্য প্রয়োজনীয় আবাসিক ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রকৌশলী সামছুল আরেফিন খাঁন জানিয়েছেন চুক্তি সম্পাদনের তারিখ থেকে ২৬ মাসের মধ্যে সেতু নির্মানের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার বলেন তিন বছরের মধ্যে কুলাঘাট ধরলা সেতুর কাজ সর্ম্পূন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ