• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে খুনের মামলার দুই আসামী গ্রেফতার

fulbari newsফুলবাড়ি প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে খুনের মামলার দুই আসামী গ্রেফতার হয়েছে। শুক্রবার ফুলবাড়ী থানার এস আই আ. স.ম আব্দুন নূর গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর থানার শেরুয়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, চরজোত ইন্দ্রনারায়ন আবাসনের মৃত শমসের আলীর ছেলে শহিদুল হক (৩৫) একই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে  আ: মজিদ (৫০)।
উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর ওই গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সেকেন্দার আলী ছেলে বাকছেদ আলী (৫৫) এর সাথে মারামারি ঘটনা ঘটে। ঘটনাস্থলে বাকছেদ আলী গুরুত্বর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। এ বিষয়ে ফুলবাড়ী থানায় তার ছেলে বাবুল মিয়া ১২জনকে আসামী করে খুনের মামলা করলে আসামীরা গা ঢাকা দেয়। অবশেষে ফুলবাড়ী থানার পুলিশ ২নং ও ৫নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ