• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে আগুনে পুড়ে হোটেল কর্মচারী মুত্যু

Deathদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে আগুনে পুড়ে মোঃ আইনুল ইসলাম (১৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে শহরের উপশহর এলাকায় ইসলামী হাসপাতালের সামনের ফুটপাতের সুলতানের হোটেলে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে আরো ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মৃত আইনুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার শেখপুরা নিশ্চিতপুর রেল লাইন বস্তির আব্দুল খালেকের ছেলে ও সুলতানের হোটেলের কর্মচারী।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার একেএম মোর্শেদ জানান, হোটেলের উনুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পর পর আশপাশের অন্যান্য দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আপেল সুলতান, হাসান ও সাইদুল ইসলামসহ অন্যান্য দোকান মালিকরা জানান, আগুনে তাদের পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ অগ্নিকান্ডের ঘটনায় এক হোটেল কর্মচারী নিহতের খবরটি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ