• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় আনসার সদস্যের কারাদণ্ড

Adalotমেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আনসার সদস্য আব্দুল খালেক (৫০) কে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বেলা ১২টার সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ হিজলবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

আব্দুল খালেক হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়া এলাকার জিয়ারত আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আনসার সদস্য আব্দুল খালেককে ১৮৬০ সালের দণ্ডবিধি ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ