• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগে

Dormogotপঞ্চগড় : পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মটর মালিক সমিতিসহ তিন সংগঠন।

ঢাকা-পঞ্চগড় মহাসড়কে শনিবার সন্ধ্যা থেকে বাস মিনিবাস এলোপাথারি রেখে অবরোধ পালন করছে চার সংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকে ঢাকাগামী কোচগুলো পঞ্চগড় ছেড়ে যায়নি। এতে গত শনিবার সন্ধ্যা থেকে চরম অসুবিধায় পড়েছে যাত্রীরা। জানা গেছে, শ্রমিক কল্যান ট্রাস্টের নামে দীর্ঘদিন থেকে নাইট কোচগুলোতে চাঁদা আদায় করে আসছে তিন শ্রমিক ইউনিয়নসহ মটর মালিক সমিতি। বেশ কিছুদিন ধরে নিয়মিত চাঁদা না পেয়ে শনিবার সন্ধ্যায় নেতাকর্মী ও শ্রমিকেরা একত্রিত হয়ে চাঁদা আদায়ের চেষ্টা চালায়।

এ সময় ডে-নাইট কোচ কল্যাণ সমিতির কিছু নেতাকর্মী শ্রমিক নেতা মো.রেনু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। হামলার বিষয়টি জানাজানি হলে আবারও উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর রাত ১০ টায় মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক আপেল মাহমুদ বাদী হয়ে ৮ জনের নামে মামলা দায়ের করেন।

দুপুর আড়াইটায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা মো.মনির হোসেন মনু ও মো.মনিরুজ্জামান মুকুল জানায়, ৮ জন আসামির মধ্যে অন্তত ৬ জনকে আটক না করা পর্যন্ত ধর্মঘট চলবে। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউন্টার কল্যাণ সমিতি’র কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পঞ্চগড় পুলিশ সুপার মো.আবুল কালাম আজাদ বলেন, মামলা গ্রহণ করে একজন আসামিকে আটক করা হয়েছে। পরিবহন ধর্মঘট নিরসনে শ্রমিক সংগঠনগুলো আলোচনায় বসেছে। শিগগিরই যানবাহন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ