• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে দুই বিজিবি সদস্য নিহত

BGB-1খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেনানিবাসে বিজিবির বার্ষিক প্রশিক্ষণ চলাকালে গ্রেনেড বিস্ফোরণে রামগড় ১৬ বিজিবির দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির অপর চার সদস্য গুরুতর আহত হয়েছেন।
রোববার বেলা ১১টা ৩৫ মিনিটে প্রশিক্ষণ চলাকালে অসাবধানতাবশত একটি গ্রেনেডের পিন খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই বিজিবির নায়েক সুবেদার আবুল কাশেম (৫৫) নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় অপর বিজিবি সদস্য হাসান (৪০) মারা যান।
খাগড়াছড়ি রিজিয়নের জি টু (ইন্টেলিজেন্স বিভাগের)  মেজর রুবায়েত  সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন। নিহত বিজিবি সদস্য আবুল কাশেমের গ্রামের বাড়ি নোয়াখালী এবং হাসানের বাড়ি গোপালগঞ্জে বলে  জানা গেছে।
আহত বিজিবির সদস্যরা  হচ্ছেন, নায়েক সুবেদার  মাসুদ (৫৫), ল্যান্স নায়েক সামিরুল (৩৫), ল্যান্স নায়েক সিরাজ এবং বিজিবির ডাক্তার ক্যাপ্টেন।
জানা গেছে, সকালে বিজিবির সদস্যরা বার্ষিক  গ্রেনেড  ফায়ার অনুশীলনের জন্য খাগড়াছড়ি সেনানিবাসে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ