মাগুরা: মাগুরা জেলা বিএনপির সভাপতি ও জিয়া পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কবির মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
পুলিশের দায়েরকৃত দ্রুত বিচার আইনের একটি মামলায় সোমবার আদালতে হাজির না থাকায় বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
১৭ মার্চ ২০১৩ ইং তারিখে মাগুরা শহরের আতর আলী সড়কের বাটারফ্লাই ও ওয়ালটন শোরুমে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিসহ ৩২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা করে। এ মামলায় চার্জ গঠনের দিনে হাজির না থাকায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাসির উদ্দিন তার বিরুদ্ধে উক্ত আদেশ দেন।