• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কসহ গ্রেফতার ৫

Arrestদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল, দিমেক ছাত্রলীগের একাংশের সাধারন সম্পাদক কৌশিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে। তবে পুলিশ বলছে, আসাদুজ্জামান রুবেল দিনাজপুরের চাঞ্চল্যকর লিমন হত্যার আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এঘটনায় দিমেক কতৃপক্ষ ৩ মাসের জন্য ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষনা করেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ ও কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১১টার দিকে দিকেম ছাত্রলীগের একাংশের সভাপতি মোজাহিদুর হাসান মুজাহিদের অনুসারী হিন্দোল অপর অংশের সভাপতি আশফাকুর রহমান তুষারের অনুসারী পঞ্চম বর্ষের ছাত্র রাশেদকে (২৪) আটক করে হত্যার চেষ্টা চালায়। ছাত্রলীগসহ সাধারন ছাত্রছাত্রীরা রাশেদকে উদ্ধার করে অধক্ষ্যের কার্যালয়ে নিয়ে যায়। এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী রাম দা, সামুরাই, চাপাতি, চুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে এলোপাথারি মারপিট ও ভাংচুর করে। তাদের হামলায় পঞ্চম বর্ষের ছাত্র ইবরাহিম (২৪), রাশেদ (২৪), দিনার (২৩), আদনানসহ (২২) প্রায় ৩০ জন আহত হয়।
এ ঘটনার পরপরই পুরো মেডিকেল কলেজে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩য় বর্ষের ছাত্র কামরুজ্জামান (২২), শাহাদাৎ (২০), এসএম ইবরাহিম খলিল (২২), হিন্দোল (২২), সোহাগ (২৩), জিসান (২২) ও বহিরাগত সুমনসহ প্রায় ২০ জন আহত হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে রাম দা, সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্রসহ একাংশের সাধারন সম্পাদক ১৯তম ব্যাচের ছাত্র কৌশিক (২৪), ২০তম ব্যাচের সোহাগ (২২), ইউফা আল মেহেদী (২৩), সাইফ (২২), ২২তম ব্যাচের হিন্দোলকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল কোতয়ালী থানায় এসে কৌশিককে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাকেও আটক করে।
ঘটনার পর অধ্যক্ষ ডা. মোঃ কামরুল ইসলাম ও হল সুপার নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ডা. ইউসুফ আলী ছাত্রবাসের নতুন ও পুরাতন হলে তল্লাশি চালিয়ে পুরাতন ভবনের মুজাহিদ ও বাপ্পীর রুম থেকে আলবাইয়েনাতের বইসহ বিপুল পরিমান দেশী ও ধারালো অস্ত্র উদ্ধার করে। অধ্যক্ষ ডা. কামরুল ইসলাম জানান, কার্যালয়ে ২ জন ম্যাজিষ্ট্রেটসহ আলাপচারিতার সময় দেশীয় অস্ত্রসহ একদল সন্ত্রাসী কক্ষে প্রবেশ করে এলোপাথারি মারপিট ও ভাংচুর শুরু করে। এসময় অফিসের কর্মকর্তা কর্মচারীরা আমাকে ও দুই ম্যাজিষ্ট্রেটকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ছাত্রলীগ একাংশের সভাপতি আশফাকুর রহমান তুষার বলেন, আলবাইয়েনাথসহ জঙ্গী সংগঠনের সাথে জড়িত মুজাহিদুর হাসানসহ জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল, আশরাফুল আল্লামীস সালামসহ বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের আহত ও রক্তাক্ত জখম করে ব্যাপক ভাংচুর চালায়।
পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালীন ডা. ইউসুফ আলী ছাত্রবাসের পুরাতন ও নতুন ভবনের প্রায় ১০/১২টি কক্ষ ভাংচুর করা হয়।
ঘটনার পরপরই দিমেক একাডেমিক কাউন্সিল জরুরী সভায় পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে ৩ মাসের জন্য সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল-মিটিং, পোস্টারিং, লিফলেট বিতরন নিষিদ্ধ ঘোষনা করা হয়।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দিকেমের সহকারী অধ্যাপক ডা. বুলন্দ আকতার টগরকে সভাপতি ও সহকারী অধ্যাপক ডা. মোঃ নুরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রির্পোট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলতাফ হোসেন জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। তবে থানার কর্তব্যরত এএসআই মঞ্জুরুল ইসলাম এঘটনার  সাথে জড়িত কাউকেই আটক করা হয়নি বলে জানান।
উল্লেখ্য, দিনাজপুর জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহামেদ চৌধুরী পরাগসহ ৩ জন ও একই কমিটির যুগ্ম আহবায়ক সৈকত পাল ও সাদিকুর রহমান বিপ্লবসহ ৩ জন যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত পৃথক পৃথক দু’টি কমিটি দেয়া হয়। এ নিয়েই সংঘর্ষের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ