• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিস্তা ব্যারেজে ফাটল : ভারী যান চলাচল নিষিদ্ধ

tista_bg_473290136সিসি ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহৎ সেচ  প্রকল্প তিস্তা ব্যারেজের বিভিন্নস্থানে ফাটল দেখা দেয়ায়  ব্যারেজের উপর দিয়ে সকল প্রকার ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কৃর্তপক্ষ।

জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত টোল আদায়ের বিনিময়ে  যানবাহন চলাচলের অনুমতি দেয়ায় তিস্তা ব্যারেজের বিভিন্নস্থানে  ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষ করে তিস্তা ব্যারেজের উপর দিয়ে বুড়িমারী  স্থল বন্দর থেকে আসা দশ চাকার   অতিরিক্ত মালবোঝাই ট্রাক  ছাড়াও বিভিন্ন প্রকার ভারী যানবাহন চলাচলের  ফলে বিভিন্নস্থানে ফাটলের সৃষ্টি হয়ে  ব্যারেজটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এ ব্যাপারে ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ভারী যানবাহন চলাচল নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যারেজের স্থায়ীত্বের কথা ভেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

তিনি আরো জানান, এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি  এরই মধ্যে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। উৎস: শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ