ময়মনসিংহ : ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তনগর ৭৪৬ নং আপ যমুনা এক্্রপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় চার জন যাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে।
আহতরা হলেন; জামালপুর সদর উপজেলার আব্দুল খালেক, ময়মনসিংহের গৌরীপুরের হাসান, গফরগাঁওয়ের মোজাম্মেল, ও ফারুক।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেনটি রাত পৌনে আটটার দিকে গফরগাঁওয়ের অদূরে মশাখালী রেলওয়ে স্টেশনে অন্য আরেকটি ট্রেনের সাথে ক্রসিংয়ের সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় হাসান নামে এক যাত্রীকে অজ্ঞান করে ছাদ থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা। পরে হাসানের কথামত ট্রেনের ছাদের উপর তল্লাশি চালিয়ে আরও তিন যাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিরাপত্তাকর্মীরা।
আহত হাসান জানান, ছাদের উপরে ছিনতাইকারী তাদের নগদ টাকা ও মোবাইল সেট ছিনতাইয়ের পর অজ্ঞান করে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছিল।
আহতদের আশঙ্কা অবস্থায় গফরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।