• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনয় ছাড়ছেন জোলি

indexবিনোদন ডেস্ক: অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন অ্যাঞ্জেলিনা জোলি৷ সামনেই রিলিজ জোলি নির্দেশিত দ্বিতীয় সিনেমা ‘আনব্রোকেন’-এর রিলিজ৷ এই উপলক্ষে প্যারিসে গিয়েছিলেন ‘লারা ক্রফট’৷ সেখানেই এক ফরাসি পত্রিকাকে সাক্ষাত্কাঝর দিতে গিয়ে এমন কথা জানিয়েছেন তিনি৷ ১৯৯৫ -এ ‘হ্যাকার্স’ থেকে শুরু হয়েছে রুপালি পর্দায় তার সাফল্যের খতিয়ান৷

একের পর এক হিট সিনেমায় নায়িকা বা প্রধান মহিলা চরিত্রে অভিনয় করার পর হলিউডের মধ্যগগনে যখন তার কেরিয়ার, তখনই ৩৮ বছরের এই অভিনেত্রী অবসর নেয়ার কথা ঘোষণা করলেন৷ আগামী বছরের মাঝামাঝি রিলিজ করার কথা জোলি অভিনীত বহু আলোচিত সিনেমা ‘ক্লিওপেট্রা’-র৷ এলিজাবেথ টেলরের পর জোলিকে মিশরীয় রানির ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব৷ অথচ, সাক্ষাত্কাঝরে তিনি জানালেন, অভিনয় করতে আদৌ স্বচ্ছন্দ্য বোধ করেন না তিনি৷ এর চেয়ে ক্যামেরার পিছনে থেকে পরিচালকের ভূমিকা পালন করতে পারলেই বেশি খুশি হবেন৷

জোলি-নির্দেশিত পরের ছবি ‘বাই দ্য সি ‘-তে প্রধান চরিত্রে থাকবেন তিনি নিজে এবং স্বামী ব্র্যাড পিট৷ জোলির অবসরের সিদ্ধান্তে ব্র্যাড পিটের কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ সংবাদসংস্থা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ