ঢাকা: পুত্র হত্যার বিচার ও জাদুঘরের দাবিতে প্রায় ১৮ বছর পর মাঠে নামছেন চিত্রনায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী। এ লক্ষে আগামী ১৭ ডিসেম্বর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে স্মরণ সভা ও সমাবেশের ডাক দিয়েছেন তিনি।
দীর্ঘদিন প্রবাস জীবন কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। দেশে ফিরেই তিনি পুত্র হত্যার বিচারের দাবি জানিয়েছেন। এজন্যে তিনি একটি সমাবেশের আয়োজন করেছেন। ‘সালমান শাহ স্মৃতি সংসদ’ এর ব্যানারে আয়োজিত এই সমাবেশে তিনি পুত্র হত্যার রহস্য নিয়ে কথা বলবেন।
এদিকে ‘সালমান শাহ স্মৃতি সংসদ’ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বরের সমাবেশে নীলা চৌধুরী ছাড়াও মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেটের বিশিষ্ট জনরা উপস্থিত থাকবেন। সমাবেশ থেকে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ শয়ন কক্ষে সালমান শাহের মৃতদেহ পাওয়া য্য়।