• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাকিবের সেঞ্চুরি

image_107364_0খেলাধুলা ডেস্ক: সাকিব আল হাসানের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরির সুবাদে বিপর্যয় থেকে বীরের মতো মাথা তুলে দাঁড়িয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর মুশফিককে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন সাকিব। মুশফিকের সঙ্গে ‘দুর্দান্ত’ এক জুটি গড়ার পথে এই বাঁ-হাতি ওপেনার তুলে নেন সেঞ্চুরি। অর্ধ-শতক তুলে নেন মুশফিক।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৪ রান। সাকিব ১০১ রান নিয়ে ব্যাট করছেন। তার ৯৫ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো। সাকিবের সঙ্গী মুশফিক অপরাজিত রয়েছেন ৫২ রানে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিক বাংলাদেশ। ৭০ রান তুলতেই টপ-অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে বেশ চাপের মুখে রয়েছে টাইগাররা। একে একে ফিরে গেছেন তামিম ইকবাল, আনামুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুমিনুল হক।

দলীয় ৮ রানের মাথায় পানিয়াঙ্গারার বলে ব্যক্তিগত ৫ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। এরপর ২৬ রানের সময় চিগম্বুরাকে তুলে মারতে গিয়ে কট দিয়ে সাজঘরের পথ ধরেন আনামুল হক বিজয় (১২)। একটু পরই চাতারার বলে কট আউট হয়ে তামিম ও বিজয়কে অনুসরণ করেন মাহমুদুল্লাহ।

দলীয় ৩১ রানে তৃতীয় উইকেট হারানো পর মুমিনুল ও সাকিব মিলে প্রতিরোধ গড়ে তুলেন। দলীয় ৭০ রানের সময় মুমিনুলকে (৩১) বোল্ড করে বাংলাদেশের বিপদকে আরো ঘনিভূত করেন নাইম্বু। তবে এরপরই প্রতিরোধ গড়ে তুলেন সাকিব ও মুশফিক। দলকে টেনে নিয়ে যান বড় সংগ্রহের দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ