• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের পরিচালনায় দিতি

ditiবিনোদন ডেস্ক: চিত্রনায়িকা দিতি ইদানীং অভিনয়ে ব্যস্ততা বাড়িয়ে দিয়েছেন। নাটক, সিনেমায় সমানভাবেই কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠছেন তিনি। খুব বেশি নিয়মিত না হলেও প্রতি বছরই একাধিক নাটক নির্মাণ করছেন তিনি। এ ধারাবাহিকতায় দিতি সম্প্রতি নির্মাণ করলেন একটি একখ-ের নাটক। শারমিন চৌধুরী ইপশিতার রচনায় নাটকটির নাম ‘একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা’। আসছে বিশ্ব মা দিবসে এটি চ্যানেল আইতে প্রচার হবে। নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন দিতি। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সজল, ইশানা প্রমুখ। উল্লেখ্য, গত মা দিবসেও দিতি ‘তুমি আমার মা’ শিরোনামে একটি টেলিফিল্ম নির্র্মাণ করেছিলেন। অন্যদিকে দিতি সম্প্রতি শেষ করলেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবির কাজ। এছাড়া তার অভিনীত আরিফ খান পরিচালিত ‘দলছুট প্রজাপতি’ নামে নতুন একটি ধারাবাহিক নাটক শনিবার থেকে এনটিভিতে প্রচার হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ