• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

Nilphamari Photo-01নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনজাতের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নীলফামারী জেলা শাখা। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার  বেলা সাড়ে ১০টার দিকে মাধার মোড়স্থ  প্রাক্তন সৈনিক সংস্থার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোবাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আলোচনা সভায় মিলিত হয়।
প্রাক্তন সৈনিক সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি শাহ জালালের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন  পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতাদেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল আলম চৌধুরী সেলিমের সঞ্চালনায় সহ-সভাপতি নুরুজ্জামান, আতাউর রহমান, প্রকল্প ও কুটির শিল্প সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, তথ্য ও প্রচার সম্পাদক আতিয়ার রহমান আতিক, ক্রীড়া সম্পাদক এনামুল হক এবং  সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক মমিনুর রহমান বক্তৃতাদেন। আলোচনা সভা শেষে সেখানে  দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনজাতা করে সংগঠনটি। কর্মসূচিতে প্রাক্তান সৈনিক সংস্থার নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা কমিটির নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ