চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর হোটেল লর্ডস ইন হোটেল থেকে বিদেশি নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাকিস্তানি নাগরিক বেসরকারী প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টারের পরিচালক মো. শাহ আলম, সৌদি নাগরিক আবদুল মজিদ (৪০), চট্টগ্রাম হাটহাজারীর বাসিন্দা আবদুল আমিন ও সালামত সফি উল্যাহ। অন্য একজনের পরিচয় জানা যায়নি। আটককৃতদের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।