• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ময়না তদন্তে ডা. মাহজাবীনের আত্মহত্যা : পরিবারের প্রত্যাখান

index_58973ঢাকা : সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীন আত্মহত্যা করেছেন বলে ময়না তদন্তের প্রতিবেদন নিশ্চিত হয়েছে চিকিৎসকরা। প্রতিবেদনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে।

ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন। তবে মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম এই প্রতিবেদন প্রত্যাখান করেছেন।

অধ্যাপক সোহেল মাহমুদ জানান, রোববার দুপুর সাড়ে ৩ টায় রিপোর্ট ধানমন্ডি থানার কনস্টেবল হুমায়ুনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।

এদিকে রিপোর্ট প্রত্যাখান করে শামারুখের বাবা নুরুল ইসলাম বলেন, ‘এই প্রতিবেদন আমি বিশ্বাস করি না। টিপু প্রভাব খাটিয়ে ময়না তদন্তের প্রতিবেদন প্রভাবিত করেছে।‘

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহজাবীনের লাশ উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায় তার শ্বাশুড়ি। এই ঘটনায় মাহজাবীনের বাবা ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি মাহজাবীনের স্বামী হুমায়ুন সুলতান সাদাব এখন কারাগারে রয়েছেন। শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ