• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চতুর্থ ওয়ানডের দল ঘোষণা

BCBঢাকা : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের গত তিন ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও দলে রাখা হয়নি স্পিনার আরাফাত সানিকে। এছাড়া চোটের কারণে বাদ পরেছেন পেসার শফিউল ইসলাম।

সানির জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা তাইজুল ইসলামকে। ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ খেলে ১০টি উইকেট শিকার করেছেন আরাফাত সানি। অসাধারণ এই পারফর্মের পরও সানিকে দলে না রাখার বিষয়ে প্রধান নির্বাচক বলেছেন, সানিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় তাইজুলকে সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে পেসার শফিউল ইসলামের চোটের কারণে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন পেসার আবুল হাসান রাজু। পিঠের চোটের কারণে প্রায় দেড় বছর মাঠের বাহিরে ছিলেন রাজু।

চতুর্থ ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল-হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু ও জুবায়ের হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ