মাহবুবুল হক খান ও আফজাল হোসেন : ফুলবাড়ী খনি বাস্তবায়নের প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির প্রধান গেরিল আই খনি এলাকায় মতবিনিময় করার প্রতিবাদে, আবারো উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুরর ফুলবাড়ী। মহাসড়ক অবরোধ গণমিছির আজ বৃহস্পতিবার ফুলবাড়ীত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি ঘোষনা করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় নিমতলা মোড়ে এক পথ সভায় এই কর্মসুচি ঘোষনা করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় এশিয়া এনার্জির প্রধান গেরিল আই ঐ কোম্পানীর কয়েকজনের সাথে মতবিনিময় করলে এর প্রতিবাদে সকাল ১১টা থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে গণমিছিল করে খনি বিরোধি আন্দোলনকারী সংগঠন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠন।
অবরোধ চলাকালীন সময় উত্তেজিত জনতা এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও করে এবং অফিসের বাহিরের অংশ হামলা করে। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) এবিএম রেজাউল ইসলাম আন্দোলন কারী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় উত্তেজিত জনতাকে ফিরে দেয়। এতে বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এশিয়া এনার্জির অফিসটি ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী রাজারামপুর এলাকার এশিয়া এনার্জির অফিসে ফুলবাড়ী এলাকার ঐ কোম্পানীর সুবিদা ভোগী কয়েকজনের সঙ্গে মতবিনিময় করেন এশিয়া এনার্জির কোম্পানীর বাংলাদেশ কান্ট্রি প্রধান গেরিল আই। এই খবর লোক মুখে ফুলবাড়ী পৌর বাজারে ছড়িয়ে পড়লে ফুলবাড়ীবাসির মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তেল- গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখ নেতৃবৃন্দ দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে অবস্থান নেয় এবং মহা সড়ক অবরোধ করেন। এ সময় তারা খন্ড খন্ড মিছিল পৌর শহর প্রদক্ষিন করতে থাকে।
এর কিছুক্ষন পর অবরোধে যোগ দেয় ফুলবাড়ী পৌর মেয়র মর্তুজা সরকরার মানিকের নেতৃত্বে ফুলবাড়ী সম্মিলিত পেশা জীবি সংগঠন। তারা ১ ঘন্টার মধ্যে গেরিলআইকে ফুলবাড়ী ত্যাগ করার আল্টিমেটাম ছুড়ে দেন। কিন্তু ১ ঘন্টারস্থলে ২ ঘন্টা পেরিয়ে গেলেও গেরিল আই ফুলবাড়েিত অবস্থান করলে উত্তেজিত জনতা এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিসে হামলা করে। এ সময় পুলিশ ব্যারিকেট দিয়েও জনতার ঢল সামলাতে না পেরে আন্দোলনকারী নেতা পৌর মেয়র মর্তুজাসরকার মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, আব্দুল্যা নুরুজ্জামানের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করান। এতে বড় রকমের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায় এশিয়া এনার্জির অফিসটি ও ওই অফিসের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে আহত হয় আন্দোলনকারী নেতা কমল চক্রবর্তি।
এর পর থেকে ফুলবাড়ী নিমতলা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তেল-গ্যাস খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুেেয়ল, সম্মিলিত পেশা জীবি সংগঠনের আহবায়ক পৌর মেয়র মর্তুজা সরকার মানিক, উপজেলা চেয়রম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব আব্দুল্যা নুরুজ্জামান,অন্দোলনের অন্যতম নেতা হামিদুল হক প্রমুখ। এই সভা থেকে ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ফুলবাড়ীতে অবরোধ কর্মসূচি ঘোষনা করা হয়।