• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বিএনপির সম্মেলন: উপজেলায় জামান, পৌরতে জহুরুল সভাপতি

Zaman Photo-Nilphamariনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শামসুজ্জামান জামানকে সভাপতি ও রাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং জগদিশ চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত করে সদর উপজেলা এবং জহুরুল আলমকে সভাপতি ও মাহবুব- উর-রহমান মাহবুবকে সাধারণ সম্পাদক এবং এ্যাডভোকেট আল-মাসুদ চৌধুরী মাসুদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নীলফামারী পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
বুধবার  বিকালে স্থানীয় উন্মুক্ত মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয। নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন  জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাদের জেলা বিএনপির  সদস্য সচিব আলহাজ্ব শামসুজ্জামান জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেদওয়ানুল হক, জাতীয়কতাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম,  ঠাকুরগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মকুর চৌধুরী,নীলফামারী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মীর সেলিম ফারুক, রাজ্জাকুল ইসলাম রাজা, এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক মোশেদ আযম,  জেলা জাসাসের আহবায়ক মোস্তফা হক  প্রধান বাচ্চুসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Johorul Alom Photo Nilphamariবক্তরা অভিযোগ করে বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের গণতন্ত্রকে হরণ করে প্রতিদিন মানুষের বাকস্বাধীনতাকে গলা টিপে হত্যা করছে। তাদের এই এসব অগ্রণতান্ত্রিক কর্যাকলাপ নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমালোচনা করলেই মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে নির্যাতন আর নিপিড়ন চালাচ্ছে। দেশের জনগণ এই অবৈধ সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই দেশের মানুষকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকাররের পতন ঘটানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ