একরামুল হক বেলাল: দিনাজপুরের পার্বতীপুরে তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহন কৃত জমির ন্যায্য মূল্য দাবীতে মানববন্ধন ও স্বারক লিপি প্রধান করেছে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টারমিনাল মোড়ে তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় রামপুর মৌজার জমি অধিগ্রহন কৃত জমির ন্যায্য মূল্য দাবীতে মানববন্ধন ও স্বারক লিপি প্রধান করেছে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। তারা স্বারক লিপিতে উল্লেখ্য করেন, পাশ্ববর্তী খামার জগন্নাথপুর মৌজার ক্ষতিগ্রস্তদের জমির মূল্য প্রতি শতক ৭৮ হাজার টাকা প্রদান করেছে। অথচ পার্শ্ববতী রামপুর মৌজার ক্ষতিগ্রস্তদের জমির মূল্য প্রতি শতক ২৬ হাজার ১ শত ৪০ টাকা নির্ধারন করেছেন কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রামপুর এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করেছেন।