• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আদালতের রায় অবিশ্বাস্য, কষ্টকর: ব্রাউনের মা

image_108041_0আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাজ্ঞ যুবক মাইকেল ব্রাউনের মা বলেছেন, “আদালতের রায় অবিশ্বাস্য ও কষ্টকর। এ রায় প্রমাণ করে না যে হত্যাকাণ্ডে ফার্গুসন পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন জড়িত।”

বুধবার এনবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন লেসলি ম্যাক স্প্যাডেন।

সাক্ষাতকারে লেসলি বলেন, “৯ আগস্টের সংঘর্ষের সময় মাইকেল ব্রাউনকে সন্ত্রাসীর মতো দেখাচ্ছিল বলে পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন যে মন্তব্য করেছেন এটা অসম্মানজনক। আর এটা হত্যাকাণ্ডের ঘটনাকে অপমানের শামিল।” এর আগে এক টেলিভিশন সাক্ষাতকারে পুলিশ কর্মকর্তা উইলসন বলেন, “সংঘর্ষের আগে ব্রাউনকে সন্ত্রাসী মনে হচ্ছিল। সে আমার অস্ত্র লুটে নিতে চাচ্ছিল এবং আমার দিকে তেড়ে আসছিল।”

এর প্রতিক্রিয়ায় সিবিএস টেলিভিশনকে দেয়া অপর এক সাক্ষাতকারে ব্রাউনের মা বলেন, “এ কথার একটি শব্দকেও আমি বিশ্বাস করি না। আমি আমার ছেলেকে ভালো করেই চিনি, সে এ ধরনের কাজ করতেই পারে না। সে কাউকে এ ধরনের কাজে প্ররোচনা দিতে পারে না, এমনকি নিজেও এ ধরনের কাজ করবে না।”

ব্রাউনের বাবা সিনিয়র মাইকেল ব্রাউন বলেন, “পুলিশের দেয়া বক্তব্য আক্রমণাত্মক।”

তিনি বলেন, “আমার ছেলে আইনকে সবসময় শ্রদ্ধা করতো। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় কে সঠিক অবস্থানে ছিল এর জবাব কে দেবে? পুলিশের বক্তব্য আক্রমণাত্মক।”

গত সোমবার কৃষ্ণাজ্ঞ যুবক হত্যার রায় ঘোষণার পর থেকেই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। –আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ