• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমরা সচেতন হলে অগ্নিকান্ডের ঘটনা কমবে- আসাদুজ্জামান নুর

Nurসিসি নিউজ: বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য নীলফামারী সদর উপজেলার নয়টি ইউনিয়নের ১১০ টি পরিবারের মাঝে এক বান্ডেল টিন ও নগদ তিন হজিার করে টাকা বিতরণ করেছেন সং®কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। বৃহস্পতিবার  দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ চত্তরে তিনি এসব বিতরণ করেন।
এসময় আসাদুজ্জামান নুর বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট, কুপি বাতির আগুন, মশা তাড়ানোর কয়েল থেকে অধিকাংশ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাই আগুন থেকে আমাদের সাবধান থাকতে হবে, বাচ্চাদের হাতের নাগালের বাইরে কুপি বাতি রাখতে হবে। প্রশিক্ষিত মিস্ত্রি দিয়ে  বিদ্যুতের সংযোগ নিতে হবে।
তিনি আরো বলেন, একটি দূর্ঘটনায় যে পরিমান ক্ষতি হয় সরকারের পক্ষ থেকে তা পুষিয়ে নেয়া সম্ভব হয়না। তাই আমাদের আরো বেশী সচেতন হতে হবে। কারন আমরা সচেতন হলে অগ্নিকান্ডের মতো দূর্ঘটনা কমে আসবে।
এ সময় জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাবেত আলী, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সদর উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা  ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া জানান, সম্প্রতি সময়ে জেলা সদরের নয়টি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য  ১১০টি পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রনালয় থেকে  এসব অনুদান দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ