• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুটবলের কিংবদন্তি পেলে হাসপাতালে

Playখেলাধুলা ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তি ফুটবল তারকা পেলেকে। মূত্রঘটিত সমস্যার কারণে বৃহস্পতিবার সাউপাউলোর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সাউপাউলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়েছে, “হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এডমন আরনেটস দো নাসিমেনতো পেলে। বাড়তি সেবা প্রদানের জন্য তাকে হাসাপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।”

গত ১৩ নভেম্বর কিডনিতে পাথর সরানোর জন্য হাসপাতালে অপারেশন করেন পেলে। এর দুই দিন পরই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। তিনবারের বিশ্বকাপ জয়ী এই তারকাকে পর্যাপ্ত সেবা ও যত্ন দিতেই তাকে স্পেশাল কেয়ার ইউনিটে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, “বাড়তি যত্ন নেবার জন্যই পেলেকে আলাদা একটি রুমে স্থানান্তর করা হয়েছে। এটা ইনসেনটিভ কেয়ার ইউনিট নয়। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে।”

দুই বছর আগে অর্থাৎ ২০১২ সালের ১৫ নভেম্বর একই হাসপাতালে উরুর সন্ধিতে একটি অপারেশন করেন পেলে।

ফুটবলের রাজা হিসেবে পরিচিত পেলে ব্রাজিলের ট্রেস কোরাকয়েস এ জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এ ফুটবলার এক হাজার ৩৬৩ ফুটবল ম্যাচে অংশ নিয়ে এক হাজার ২৮১ টি গোল করেন। ১৭ বছর বয়সেই তিনি তার দেশের জন্য ফুটবল বিশ্বকাপ জয় করেন।–ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ