সিসি নিউজ: জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (রেজি: নং-বি ১৯০২) সিবিএ’র রংপুর জেলা ও মহানগর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নগরীর বিদ্যুৎ ভবনে বিভাগীয় কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় সেক্রেটারি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া।
জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা শ্রম সম্পাদক গাওহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান সোহেল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি দিলশাদ হোসেন মুকুল, মুক্তিযোদ্ধা আকবর আলী, পিজিসিবি’র কেন্দ্রীয় সহ সভাপতি রুস্তম আলী, ওয়ার্ড সেক্রেটারী শহিদুল ইসলাম হিরা, পিজিসিবি’র জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সিবিএ’র জেলা সেক্রেটারী সাখাওয়াত হোসেন প্রমুখ। প্রধান অতিথি আলাউদ্দিন মিয়া বলেন, বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ শ্রমিক লীগের অনেক দাবি আদায় হয়েছে। আগামীতে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে চেষ্টা অব্যাহত রাখব। কর্মিসভায় রংপুর বিভাগের আট জেলার বিদ্যুৎ শ্রমিক লীগের সকল শীর্ষ নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।