সিসি নিউজ: নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবির বলেছেন‘ আইন পেশার মতো মহান পেশা পৃথিবীতে আর একটিও নেই। এই পেশায় যারা নিয়োজিত আছেন এবং যারা ভবিষ্যতে নিয়োজিত হবেন তারা নিজেকে বিভিন্ন ক্ষেত্রে বিকাশিত করতে পারবে।’ বৃহস্পতিবার নীলফামারী জেলা আইনজীবী সমিতির প্রবীন আনজীবীদের সংবর্ধনা ও নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা এই পেশায় নবীন তারা বেশি করে পড়বেন। যত আইনের বই পড়বেন ততই নিজেকে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারবেন। পাশাপাশি আদালতে প্যাক্টিস (অনুশিলন) করার সময় আপনাদের জৈষ্ঠ্য আইনজীবী যারা অনুশিলন করেন তাদের দিকে নজর রাখবেন। কারণ তাদের কাছেও আপনাদের অনেক শিক্ষনিয় আছে। আর যারা জৈষ্ঠ্য আইনজীবী রয়েছেন আপনারা অনেকে আদালতে আসেন না। দয়া করে আপনারা আদালতে আসবেন। আপনারা আসলে আমরা বিচারকরাও অনেক সহযোগীতা পায়। আপনা আদালতে আসলে নবীন আইনজীবীরাও আপনাদের কাছে অনেক সহযোগীতা পাবে।
জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ক জেলা ও দায়রা জজ রেজা আলমগীর হোসেন, জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক হাসানুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদৎ হোসেন প্রামানিক, জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিেেষ্ট্রট লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএএম রফিকুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হকসহ জেলা জজ ও চীফ জুডিশিয়াল আদালতের সকল বিচারকগন উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু মো. সোয়েমের সঞ্চালনায় নীলফামারী জেলায় এবারই সর্বপ্রথম ৪০ বছরের অধিক সময় ধরে আইনজীবী পেশার কর্মরত ১৯জন প্রবীন আইনজীবীর হাতে সম্মননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুল কবির। শেষে নীলফামারী জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী ১২জন নবীন আইনজীবীকে আইন পেশার টাই পরিয়ে বরণ করা হয়।
সম্মামনা প্রাপ্ত প্রবীন আইনজীবী হলেন অ্যাড. আজিজুল হাসান, অ্যাড. হাবিবুর রহমান প্রামানিক, অ্যাড. জোনাব আলী, অ্যাড. আব্দুল আল হাকিম, অ্যাড. আব্দুল লতিফ, অ্যাড. আব্দুল ওহাব চৌধুরী, অ্যাড. মোশাররফ হোসেন, অ্যাড. এন,কে আলম চৌধুরী, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. হরিপদ রায়, অ্যাড. কাজী মাহবুবুর রহমান, অ্যাড. আব্দুস সাত্তার খান, অ্যাড. আলিমুদ্দিন বসুনিয়া, অ্যাড. ফজলুল হক, অ্যাড. আবু আহমেদ নুরুল আহসান, অ্যাড. মহুবার রহমান, অ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী, অ্যাড. নুর কুতুবুল আলম ও অ্যাড. রফিকুল ইসলাম।