• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাসিনাকে হত্যার চেষ্টা হলে হুকুমের আসামি খালেদা: কামরুল

image_108184_0ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, “শেখ হাসিনার গায়ে কোনো আঁচড় পড়লে তাদের সেই কালো হাত গুঁড়িয়ে দেয়া হবে।”

শুক্রবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেয়র হানিফের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “একদিকে জঙ্গিদের মাঠে নামিয়েছেন অন্যদিকে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছেন।” বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

কামরুল বলেন, “যারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু ও ষড়যন্ত্রকারী তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।”

তিনি বলেন, “একাদশ নির্বাচনে বিএনপি নির্বাচনকালীন সরকারে থাকতে পারবে না। কারণ, তারা সংসদে নেই। এজন্য তাদের সঙ্গে কোনো আলোচনা বা সংলাপও হবে না। আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে।”

তিনি আরো বলেন, “২১ আগস্ট গ্রেনেড হামলার আগে পরিকল্পনা করতে দুইবার হাওয়া ভবনে বৈঠক করা হয়েছিল। আর এই বৈঠকের মূল নায়ক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাভাইসহ সব জঙ্গিবাদের জনক। তারেক রহমান এখনো লন্ডনে বসে জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছেন “

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, “ইয়াজ উদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে আপনারাই তত্ত্বাবধায়ক সরকারের কবর রচনা করেছেন। ওই সময় যারা ক্ষমতায় ছিলেন তারা হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু আমরা তা করতে দেইনি। আর কোনো দিন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আসবে না। তত্ত্বাবধায়ক সরকার এখন ডেট ইস্যু। জনগণ যা চায় তা মাপার ব্যারোমিটার আমার কাছে নেই। জনগণও আপনার কাছে নেই, চেষ্টা করে দেখত পারেন।”

সংগঠনের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, অরুন সরকার রানা, এটিএম শামছুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ