• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাইজেরিয়ায় মসজিদে হামলায় নিহত ৫০

FAFS-1417204444আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি মসজিদে বোমা হামলা ও গুলিবর্ষণে অর্ধশতাধিক নিহত এবং বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। কানো শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। মসজিদের ইমাম জামায়াত শুরু করার মুহূর্তে  পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় বেপরোয়া গুলিবর্ষণও করে বন্দুকধারীরা।
বিবিসি জানায়, এক উদ্ধার কর্মকর্তা এএফপিকে ৬৪ জন নিহত এবং ১২৬ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মসজিদের কাছে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করতে চাইলে লোকজন বাধা দেয়। এরপরই ওই ব্যক্তি বিস্ফোরণ ঘটায়।
কানোর এই মসজিদে প্রায়ই শহরের আমির মুহাম্মদ সানুসি নামাজে ইমামতি করেন। তবে সানুসি বর্তমানে সৌদি আরবে রয়েছেন।
মুহাম্মদ সানুসি চলতি বছরের শুরুর দিকে নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণত তিনি কথা বলেন না। তবে চলতি মাসের শুরুর দিকে তিনি জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে শহরবাসীকে অস্ত্র ধরতে বলেছেন। পুলিশের একজন মুখপাত্র জানান, আমিরের ওই বক্তব্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টির ডাক।
বোকো হারাম নাইজেরিয়ার একটি উগ্র জঙ্গি সংগঠন। এ  সংগঠনের দাবি, পশ্চিমা সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মকান্ডে জড়িত হওয়া মুসলিমদের জন্য হারাম। যুক্তরাষ্ট্র গত বছর বোকো হারামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়।
গত বছর নাইজেরিয়ার সামরিক বাহিনী বোকো হারামের বিরুদ্ধে অভিযান শুরুর পর এ সংগঠন বেসমারিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। বোকো হারাম নেতা আবু বকর শিকাউ দেশটির উত্তর-পূর্বাঞ্চলকে ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা করেন।
মানবাধিকার সংগঠনের হিসেবে শুধুমাত্র চলতি বছরেই নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ