• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির সঙ্গে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

Deathনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আমজাদ হোসেন মোল্লা (৪৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি আড়াইহাজারের বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছবিসহ কয়েকটি ফেস্টুন আওয়ামী লীগের কর্মীরা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করা হয়। এর জের ধরে আজ স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ছবি সম্বলিত ফেস্টুন ভাঙচুর করে বিএনপির লোকজন। এ নিয়ে দুপ্তারা বাজার এলাকাতে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময়ে আমজাদ নামের একজন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
পরে উভয় দলের কর্মীরা অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ