• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জগলুল আহমেদের দাফন সোমবার

image_108423_0ঢাকা: প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট জগলুল আহমেদ চৌধূরীর দাফন সোমবার সম্পন্ন হবে। এর আগে তার প্রথম জানাজা সোমবার বাদ জোহর বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জগলুল আহমেদের ছেলে নাবির আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী শনিবার রাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জগলুল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন জগলুল আহমেদ। ১৯৮৮-৮৯ সালে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ছিলেন তিনি। পেশাগত জীবনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ