ঢাকা: দ্বি-দলীয় জোটের অপরাজনীতি, অপশাসন, সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে ও দুর্নীতিকে না বলুন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রংপুরে সমাবেশ করবে নাগরিক ঐক্য।
মঙ্গলবার বিকাল ৩ টায় রংপুর পাবলিক লাইব্রেরির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সমাবেশে জাসদের আ স ম আব্দুর রব ও বিকল্প ধারার এম এ মান্নান উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন নাগরিক ঐক্য নেতা ইফতেখার আহমদে বাবু।