সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের ৯৬ বোতল ফেন্সিডিলসহ মোশাররফ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সোমবার দুপুরে তাকে আটক করে।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান নেতৃত্বে র্যাবের একটি দল কার্টুন ভর্তি ওই পরিমান ফেন্সিডিল আটক করে। হাতেনাতে আটক করে ব্যবসায়ী মোশাররফকে। তার বাড়ি সৈয়দপুর শহরের ওয়াপদা গোলাহাটের কয়া পাড়ায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।