• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই শুরু ১৯ ডিসেম্বর

Setabgongমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলে গত মওসুমের ২৯ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই আগামী ১৯ ডিসেম্বর থেকে ২০১৪-২০১৫ আখ মাড়াই মওসুম শুরু হচ্ছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার মেট্রিক টন চিনি। প্রায় ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে। গড় রিকোভারী ধরা হয়েছে ৭.৫। এদিকে এই লক্ষ্যমাত্রা পুরন হলে মিল চলবে প্রায় ৫০ দিন। যা গতবারের চেয়ে কম।
চিকিকল সুত্রে জানা গেছে, গত মওসুমের চিনি বিক্রি না হওয়ায় আখ চাষীরা সময়মত পাওনা টাকা না পেয়ে আখ আবাদে উৎসাহ হারিয়ে ফেলে। তার পরও বর্তমান মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ্ চিনিকলকে টিকিয়ে রাখতে আখ আবাদ বাড়াতে কৃষকদের দ্বারে দ্বারে ছুটছেন। চিনিকলের ইক্ষু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে আখ আবাদ বাড়ানোর লক্ষে তিনি কৃষকের পাশাপাশি চিনিকলের প্রায় ১ হাজার কর্মচারীর বাধ্যতামূলক ৫০ শতাংশ জমি আখ আবাদ করার নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ২০১৪-২০১৫ আখ আবাদ মওসুমে মিল কর্তৃক প্রায় ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫শ’ একর জমির আখ আবাদ করবে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা আর বাকী আখ আবাদ হবে মিলের নিজস্ব খামার ও কৃষকের জমিতে। ইতিমধ্যে কৃষকদের পাশাপাশি শ্রমিক-কর্মচারীরাও নিজ ও মিলের জমি লীজ নিয়ে আখ আবাদ শুরু করে দিয়েছেন।
এদিকে সেতাবগঞ্জ চিনিকলের গোডাউনে বিগত মওসুমের প্রায় ৭ হাজার ৯শ’ মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ কোটি টাকার মত বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। মিল চালুর পুর্বেই গোডাউনে থাকা এসব চিনি বিক্রি একান্ত জরুরী হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ