• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ছাত্রলীগের নতুন কমিটি

image_108587_0কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত আংশিক কমিটি প্রত্যাখ্যান করে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে মমিনুর রহমান মমিনকে সভাপতি ও রিপন আহমেদকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্যে বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে ৮ নভেম্বর জেলা ছাত্রলীগের কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন না করে চলে যায় কেন্দ্রীয় নেতারা।  পরদিন কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে ওয়াহেদুর নবী সাগরকে জেলা ছাত্রলীগের সভাপতি, সফিকুল ইসলাম সাকিবকে সাধারণ সম্পাদক ও রাকিবুজ্জামান রাকিবকে সাংগাঠনিক সম্পাদক করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।

কেন্দ্র ঘোষিত আংশিক কমিটির সাধারণ সম্পাদক ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফলে কেন্দের ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব আংশিক কমিটিকে প্রত্যাখ্যান করে পদত্যাগ করেন।  কেন্দ্র ঘোষিত অগণতান্ত্রিক পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-মিছিল, সমাবেশ, ছাত্রঅনশনসহ ১০দিনের লাগাতার কর্মসূচি পালন করে ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা।

এরপরও কেন্দ্র ঘোষিত কমিটি বাতিল না করায় ওই কমিটিকে প্রতাখ্যান করে ৪০১ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করে ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ