রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে আবাদী জমিতে ছায়া পড়ার অভিযোগে সোমবার সকালে ১০টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। সেই সাথে অবশিষ্ট ৫০টি গাছ ২৪ ঘন্টার মধ্যে কেটে ফেলার আলটিমেটাম দিয়েছে তারা।
জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর সরপকুরা গ্রামের নাদির হোসেন তার নিজ জমিতে বিভিন্ন প্রজাতীর আম গাছ লাগায়। এক সময় গাছ গুলো ফল দিতে শুরু করে। কিন্তু প্রতিপক্ষ আঃ রহিম ও আবুল হোসেন গাছের ডাল-পালা তার জমির উপর আকাশ সীমা লংঘন করে ছায়া পড়ার অজুহাতে ১০টি আম গাছ কেটে ফেলে।
নাদির হোসেন জানান, প্রতিপক্ষরা ১০টি গাছ কেটে ফেলেছে সেই সাথে অবশিষ্ট গাছ গুলো কেটে নেওয়ার হুমকী প্রদান করেছে।
পার্বতীপুরে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুর জিআরপি থানা পুলিশ এক গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ একে এম লুৎফর জানান, সোমবার দুপুরে শহরের রহতনগর এলাকা থেকে আঃ রহিম (৪০) কে গাজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মডেল থানা ও জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আঃ রহিম (৪০) কে ২ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম। ধৃত আঃ রহিম শহরের জাহাঙ্গীর নগর মহল্লার মৃত গোলাম নবীর পুত্র।