• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা: আটক ১

murderসিসিনিউজ : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরধরে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

সোমবার সকাল পৌনে ১১টায় উপজেলার বড় ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বারাপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের বাসিন্দা।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা বারাপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার আবদুর রশিদের বিরোধ চলছিল। এর জেরধরে সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে আবদুর রশিদ মিয়ার ছেলে মো. মঞ্জিল (৩৫) ধারালো অস্ত্রদিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ(কুমিক) হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মো. মঞ্জিলকে আটক করেছে।

বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি প্রশান্ত পাল জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ